ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ১


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:১৪

চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. জানে আলম (৪০) উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড করাইয়া নগর এলাকার ছালেহ আহমদের ছেলে।

মঙ্গলবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে করাইয়া নগর এলাকার লায়লার বাপের বাড়িতে সেনাবাহিনীর টহল দলসহ অভিযান চালিয়ে জানে আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত পুরাতন বিদেশি রিভালবার, একটি পুরাতন কার্তুজ ও একটি কার্তুজের খোসা, ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, মাদক ও অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত