ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হবার ১৯ ঘন্টা পরে তানভীরের মৃতদেহ উদ্ধার করলো এলাকাবাসী


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ২:৩১

মাগুরা পারনান্দুয়ালী গ্রামের আরজু হোসেনের ছেলে তানভীর হোসেন, গতকাল সকাল ১১ টায় নবগঙ্গা নদীর তীরে সহপাঠীদের সাথে খেলতে যায়, খেলাধুলার একপর্যায়ে তানভীর তার এক সহপাঠীর হাত ধরে নদীর ধারে রেলিং এর উপরে হাঁটতে থাকে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায়। তখন তার সহপাঠীরা তার বাবা-মাকে জানালে পরবর্তীতে মাগুরা ও ফরিদপুরের দুই ইউনিটের ফায়ার সার্ভিসের মোট ১০ জন ডুবুরি অনেক খোঁজাখুঁজি করলেও গতকাল পাওয়া যায়নি তানভীরকে । তানভীরের বয়স ছিল সাত বছর।
গতকাল ফায়ার সার্ভিস বলেন ,নদীতে তীব্র  স্রোত থাকায় উদ্ধার কাজে মারাত্মক ব্যাহত হয় ,গতকালের মতো উদ্ধার কাজ সমাপ্তি ঘোষনা করেন ডুবুরী দল। আজকে আনুমানিক সকাল ছয় টার সময় ঘটনাস্থল থেকে  প্রায় দেড় কিলোমিটার দূরে ভারাসিয়া ইউসুফ মোল্লার ঘাটে তানভীরের মৃত্যু দেহটি ভেসে ওঠে। ভারাসিয়ার ইঞ্জাল নামের এক ব্যক্তির ডোঙ্গায় তানভীরের মৃতদেহটি বাঁধলে তার পাশে মাছ ধরতে থাকা শামীম মোল্লাকে বললে তিনি তানভীরের মৃতদেহটি উদ্ধার করেন। এ বিষয়টি নিয়ে এলাকা জুড়ে শোকের মাতম বিরাজ করে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত