ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ২:৩৪

যশোরের বেনাপোলে গরু বিক্রির পাওনা টাকার না পেয়ে তার ব্যবসায়িক পার্টনার ও তার ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে। এসময় ছিনিয়ে নেওয়া হয়েছে নসিমনে থাকা তিনটি গরু ও কাছে থাকা নগদ এক লাখ টাকা। এ ঘটনায় ছয় জনের বিরুদ্ধে গতকাল বিকালে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল মল্লিক। 
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর নামকস্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসামিরা হলেন, বেনাপোল পৌরসভার কাগমারি গ্রামের  জাহান আলী গাজির ছেলে জুয়েল গাজি,তার ছেলে জিসান গাজি,জাকির গাজি ও তার ছেলে জিহাদ গাজী,রাসেল গাজি সহ একই গ্রামের বাছের আলীর ছেলে মহাসিন আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জাকির গাজি নামের একজনের শাশুড়ি গয়ড়া গ্রামের বিধবা জাহানারা বেগমের নিকট থেকে এক লাখ ৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন মনিরুল মল্লিকের ব্যবসায়িক পার্টনার আব্দুল আজিজ। এক সপ্তাহ পরে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। এরপর প্রায় এক মাসেরও বেশি সময় পার হলেও আব্দুল আজিজ উক্ত গরুর টাকা দেইনি। পাওনা গরুর টাকাকে কেন্দ্র করে জাহানারা বেগমের জামাই জাকির গাজি ও তার সহযোগীরা মনিরুল মল্লিককে বেধড়ক মারধর করেন। তারা একটি গাড়িতে থাকা তিনটি গরুসহ তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে মনিরুল মল্লিকের ছেলে ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জাহান আলী বলেন, প্রায় এক মাস আগে তার ছেলের শাশুড়ি জাহানারার কাছ থেকে এক লাখ ৫ হাজার টাকায় বাকিতে একটি গরু কেনেন মনিরুল ও তার পার্টনার আজিজ। সেই থেকে এ পর্যন্ত তারা টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটে। এজন্য দায়ী তারায় দায়ী। তবে মনিরুলের গরু ও টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি। 
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, এ ঘটনায় গরু ব্যবসায়ী মনিরুল মল্লিক বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি