মেহেরপুরে শিক্ষার মান উন্নয়নে ধলা মাধ্যমিক বিদ্যালয়েন অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
" শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল " এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০৭) জুলাই ধলা মাধ্যমিক বিদ্যালয় গাংনী, মেহেরপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের স্বাগতম বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, ধলা মাধ্যমিক বিদ্যালয় গাংনী, মেহেরপুরে। তিনি বক্তব্যে বলেন যে, আপনারা যারা এখানে অভিভাবক উপস্থিত আছেন আমাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখবেন এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাহেব আলী (সেন্টু), সভাপতি, ধলা মাধ্যমিক বিদ্যালয় গাংনী, মেহেরপুরে। তিনি তার বক্তব্য বলেন যে, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধা, স্বৈরাচারী আন্দোলন এবং ২৪ এর জুলাইয়ে সকল শহীদ ও আহত এবং ঢাকায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি আরো বলেন যে, আমি এই স্কুলের সভাপতি দায়িত্ব নিয়েছি শুধু একমাত্র আপনাদের সন্তানদের শিক্ষার মান উন্নয়নের জন্য। আমি বারবার এই স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে মিটিং করেছি, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়। আমি এই অঞ্চলের কারো ভাই, কারো চাচার আমার প্রধান উদ্দেশ্য হল আপনার কোমলমতি ছেলে-মেয়েদের শিক্ষার মান উন্নয়ন ঘটানো। আমি এই স্কুলের দায়িত্ব পালন করছি সম্পূর্ণ অবৈতনিকভাবে। আমি কোন বেতন নিই না। আপনারা আপনাদের সন্তানদের জিজ্ঞাস করবেন সভাপতি হিসেবে আমি কেমন দায়িত্ব পালন করছি। তিনি অভিভাবকদের বিনীত অনুরোধ করেন যে, প্রধান শিক্ষক বলে গেছেন ছাত্র-ছাত্রী এখানে ৬ ঘন্টা থাকে, বাকি ১৮ ঘন্টা আপনাদের কাছে থাকে। আপনাদের সন্তানরা এই সময় কি করে ? কোথায় যাই ? কার সাথে মিশে এগুলো আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এটা আমার আদেশ নয় অনুরোধ। আমি এই স্কুলের প্রত্যেককে আমার নিজের সন্তানের মত দেখি। আমি চাই ভবিষ্যতে এরা মানবিক গুণ সম্পন্ন মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে- ইনশাল্লাহ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ আবদুল ওহাব সিনিয়র সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন -
শামীম হাসান, সহকারী প্রধান শিক্ষক, ধলা মাধ্যমিক বিদ্যালয় গাংনী, মেহেরপুরে, অভিভাবক সদস্য সুমি খাতুন, শরিফুল ইসলাম ও আকলিমা খাতুন এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দুগণ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান