ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৬:১৩

যশোরের ঝিকরগাছায় শতবর্ষী গাছে সাথে ধাক্কায় চালক ইফতেখার আল মামুন তুষার নামে একজন নিহত হয়েছেন এবং শাহাজাদা নামে একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) ভোরে ঝিকরগাছা উপজেলার নবীননগর মোল্লা পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফতেখার আল মামুন তুষার যশোর চাঁচড়া রেলগেট তেঁতুলতলার মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। আহত সাহাজাদা একই এলাকার রেলগেট পশ্চিমপাড়ার মৃত লুৎফার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বেনাপোল থেকে ঢাকা মেট্রো-গ-১৯-৬৭১৩ নাম্বারের প্রাইভেট কারটি যশোরের দিকে যাচ্ছিলো। পথে মধ্যে নবীন নগর পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক তুষার। গুরুতর আহত অবস্থায় সাহাজাদাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস মারফাত জানা যায়, দুর্ঘটনার পরে ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান,  নবীন নগরে খাদে পড়ে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার