ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল সীমান্তে ইতালিয়ান পিস্তল ও গুলিসহ আটক ১


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ১:৫৮

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি ইতালির তৈরী পিস্তল গুলি ও ম্যাগাজিন সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ ২১ বিজিবি। আটক  আক্তারুল পুটখালী গ্রামের উত্তর পাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানান জানান, শুক্রবার রাত দশটার দিকে খুলনা ২১ বিজিবি পুটখালী বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ১টি ইতালির তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলামকে আটক করা হয়। সে এলাকার চিহ্নিত অস্ত্র ব্যাবসায়ি বলে জানায় বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ী পুটখালী সীমান্তের   উত্তরপাড়ায় অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি দল শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আক্তারুলকে শনিবার সকালে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি