ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:০

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও দেশব্যাপী সাংবাদিকদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় সাংবাদিক সমাজের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার দুপুরে মাগুরা সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাগুরার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। এই মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ,মোহনা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি এইচ এন কামরুল ইসলাম,বিজয় টিভির ওবায়দুর রহমান, গণকণ্ঠের এম ফেরদৌস রেজা, এসএ টিভির মাগুরা জেলা প্রতিনিধি আব্দুল আজিজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় সাংবাদিক আবু বাসার আখন্দ বলেন, দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে, যা অত্যন্ত হতাশাজনক। গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ যে অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, তা আজও পূরণ হয়নি। সংবাদমাধ্যমে ভয়ভীতি, চাপ ও তথাকথিত ‘মব’ সংস্কৃতি বন্ধ না হলে এই অবস্থা আরও নাজুক হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত