ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:২৫

‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবের সামনে  সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎মানববন্ধনে আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি এস এম পারভেজ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদার, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নুর উদ্দিন, বাংলা নিউজ এর পিরোজপুর প্রতিনিধি মাহবুবুল আলম, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত সহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
‎
‎এ সময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার