কালিয়ায় পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে মতবিনিময় সভা
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে একটি মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজের সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশ চন্দ্র হাজরা, জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, জেষ্ঠ্য প্রভাষক শামসুর রহমান, শিক্ষাবিদ নাজনীন আকবর হক, ব্যাংকার জগলুল পাশা, ইমরানুল হক মিশা, কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, ফাজেল আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিমোহন বিশ্বাস এবং পিরোলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামির হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান, যাতে কলেজটি শতভাগ ভালো ফলাফল অর্জন করতে পারে। তারা কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করার পক্ষেও মত দেন।
মতবিনিময় সভা শেষে কলেজের গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু