ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

যুব ও ক্রীড়া উপদেষ্টার মন্তব্য: স্টেডিয়াম শুধু ভবন নির্ভর হবে না, খেলাধুলা নিশ্চিত করা হবে


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৮

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে, যা শুধু ভবন ও মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেখানে খেলাধুলা নিশ্চিত করা হবে। তিনি বলেন, দর্শক স্টেডিয়াম দেখতে আসবে না, আসবে খেলা দেখতে। এর মাধ্যমে সারাদেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

আজ সকালে নাটোরের মিনি স্টেডিয়াম উদ্বোধনের পর বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অচিরেই নির্মাণাধীন ১৫০টি মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হবে। স্টেডিয়ামগুলো যেন অকার্যকর না হয়, সে ব্যাপারে ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

এর আগে তিনি নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এরপর দোয়া ও মোনাজাত করা হয় এবং তিনি স্টেডিয়ামটি ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন সহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি নাটোরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ