ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৩৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে দাউদকান্দি পৌর সদরের শহীদ রিফাত পার্কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, তুহিন হত্যার ঘটনা শুধু একজন সংবাদকর্মীকে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং মুক্ত সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। বক্তারা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া নিহত সাংবাদিকের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন এবং সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে জাতীয় সুরক্ষা কাঠামো আইন বাস্তবায়নের আহ্বান জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সেলিম আহমেদ (দৈনিক ইনকিলাব), হানিফ খান (নয়া দিগন্ত), শামীম রায়হান (দৈনিক জনকণ্ঠ) সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তারা এক কণ্ঠে ঘোষণা দেন যে, ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার