ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

দাউদকান্দি ইউএনও নাঈমা ইসলামের বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:১৩

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলামের পদোন্নতি ও বদলি জনিত কারণে সাংবাদিকদের সাথে এক বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় ইউএনও নাঈমা ইসলামের দায়িত্ব পালনকালে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলে তাঁর নিরপেক্ষতা, প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, তিনি গত বছরের সেপ্টেম্বর মাস থেকে দাউদকান্দিতে ইউএনও হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল—তিনি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটি কাজ তিনি সরেজমিনে গিয়ে তদারকি করতেন এবং জনগণের সাথে তাঁর যোগাযোগ ছিল সুদৃঢ় ও স্বচ্ছ।
ইউএনও নাঈমা ইসলামের বিদায়ে উপজেলায় একধরনের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাংবাদিক মহলসহ সকল শ্রেণির মানুষ তাঁর অবদানকে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলা নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত

চৌগাছার যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামী আবু ওবাইদা গোপালগঞ্জে আটক

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়

‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ

‎চিকিৎসক আসেন, কিছুদিন পরই চলে যান: জনবল সংকটে ধুঁকছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ

আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি

রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র‍্যাব

বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা