মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯) আগস্ট মেহেরপুর সরকারি কলেজ মাঠে মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ আয়োজন করা হয়। সকালে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন, মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য মোঃ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগ বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম, সদস্য মোঃ আলমগীর খান ছাতু, মোঃ আনছারুল হক, মোঃ হাফিজুর রহমান ও মোঃ খাইরুল বাশারসহ মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী বৃন্দু উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলগণের উপস্থিতিতে বিকালের দিকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যার পরে ফলাফল ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে মেহেরপুর পৌর বিএনপি'র ফলাফল ঘোষণা করা হয় এতে আব্দুল লতিফ ( সভাপতি), অ্যাডভোকেট এহান উদ্দিন মনা (সাধারণ সম্পাদক) এবং আবু ইউসুব মিরন ও মীর জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৩৯ জন। এর মধ্যে ৫৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে আব্দুল লতিফ (চেয়ার প্রতীক) ৩৯৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কাজী মিজান মেনন (আনারস প্রতীক) ১৯৬ ভোট পান অপরদিকে এডভোকেট এহান উদ্দিন মনা ২৭০ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বখতিয়ার হোসেন ১৪৪ ভোট পান এবং ১৭ ভোট বাতিল হয়।
সম্মেলনে মেহেরপুর সদর উপজেলার ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে ফয়েজ মোহাম্মদ সভাপতি, সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং সোহরাব হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৭৬ জন ভোট প্রদান করেন।
অপরদিকে, সম্মেলনে মেহেরপুর সদর উপজেলার ফলাফল ঘোষণা করা হয় সেখানে সভাপতি পদে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
প্রভাষক ফয়েজ মোহাম্মদ (আনারস প্রতীক) এ ২৪৪ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী (ছাতা প্রতীক) এ পান ২২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম ২৫৪ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক লিটন পান ২১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সোহরাব হোসেন ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল হামিদ খান পান ২৫২ ভোট।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান