ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মান্দায় মানববন্ধন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৩২

গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিচারের দাবীতে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় উপপজেলার চৌরাস্তা মোড়ে "মান্দায় কর্মরত সকল সাংবাদিক" বৃন্দের ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
প্রতিবাদসভা শেষে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক তুহিন হত্যার বিচার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সকল ধরণের সহযোগিতা কামনা করে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার ও শাস্তির দাবী করেন। একইসাথে সন্ত্রাসীরা আর যেন কোন সাংবাদিকের জীবন কেড়ে নিয়ে, হুলি খেলতে না পারে, সেই নিরাপত্তা ও সুরক্ষা আইন নিশ্চিত করণের দাবী তুলে ধরেন।মানববন্ধনে বক্তরা আরো হুশিয়ারি দিয়ে বলেন,তুহিন হত্যাসহ সাগর রুনী হত্যার বিচার অবিলম্বে করতে হবে।তা নাহলে আরো কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহসভাপতি আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভা আব্দুল মজিদ সম্রাট,সাধারন সম্পাদক ফজলুল করিম সবুজ,মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২