সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুরে কর্মরত সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় "টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম" ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে টুঙ্গিপাড়ার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. ইমরান শেখ, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ আরও অনেক সাংবাদিক নেতা।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার ওপরও চরম আঘাত। অবিলম্বে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, “বিগত দিনে সাগর-রুনি হত্যা মামলা, টুঙ্গিপাড়ার সাংবাদিক তপু ছেলে আরমান হত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার না হওয়া সাংবাদিক সমাজের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। এজন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।”
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সাধারণ সম্পাদক, আমার সংবাদ-এর প্রতিনিধি বিপুল শেখ, আজকের দর্পণ-এর ফারহান লাবিব, ভোরের কাগজ-এর প্রতিনিধি শফিক শিমুল, ইত্তেফাক-এর প্রতিনিধি সাজু শেখ, খবর সংযোগ-এর শান্ত শেখ, সাংবাদিক তপু, রাকিব সহ আরও অনেকে।
সাংবাদিকরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং দ্রুত বিচারের জোর দাবি তোলেন। বক্তারা বলেন, সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ অবস্থানই ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ