ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৩৭

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জ  প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (১০ আগস্ট)  সকাল১১ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি ও নয়া দিগন্ত বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রোমানের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমরান খান সালাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন সহ  বিজয় টিভি ও জনকন্ঠ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হক আকন , ইত্তেফাকের প্রতিনিধি গোলাম মোস্তফা, এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি জহিরুল হক জহির, সকালের সময় এর মাইনুল ইসলাম,কালবেলা প্রতিনিধি উত্তম কুমার, মানবকন্ঠ প্রতিনিধি কামাল মৃধা, আরো উপস্থিত ছিলেন প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিরা আবুল বাশার, আশিক, জাকির জমাদ্দার, বেল্লাল হোসেন, রায়হান, জাহিদ, সাখাত, মিজান, সৌরভ,সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ