ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

পাবনা ও নাটোর জেলায় অবাধে চলছে নকল সার উৎপাদন ও বিক্রি, কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৪:৪৪

পাবনা ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায়, বিশেষ করে ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, ফরিদপুর এবং ভাঙ্গুড়া উপজেলায়, ছোট-বড় নকল ফ্যাক্টরি ও সারের দোকানে অবাধে তৈরি হচ্ছে নকল সার ও নিম্নমানের বীজ। এই নকল সার ও বীজ ব্যবহারের ফলে কৃষকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জমির উর্বরতাও ব্যাপকহারে হ্রাস পাচ্ছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় অসংখ্য দোকানে এই অপকর্ম চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ উঠেছে, এই কাজের সঙ্গে কৃষি বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, ডিলার এবং সার ও বীজ ব্যবসায়ীর যোগসাজশ রয়েছে। এসব কারখানায় সার উৎপাদনের কোনো সরকারি অনুমোদন নেই। এমনকি, কোনো কোনো সারের দোকানে ভালো কোম্পানির বস্তায় নকল সার মিশিয়ে বিক্রিরও অভিযোগ রয়েছে। নকল সার ও বীজ দেখতে আসল সারের মতো হলেও এতে কোনো পুষ্টি উপাদান থাকে না। অনেক ক্ষেত্রে মাটি, লবণ এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে নকল সার তৈরি করা হয়, যা ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক কৃষক অভিযোগ করেছেন, নকল সার ও বীজ ব্যবহারের কারণে তাদের ফসল নষ্ট হয়ে গেছে। সরকারিভাবে সার উৎপাদন ও বিক্রির জন্য কঠোর নিয়মকানুন থাকলেও এসব অবৈধ কারখানায় কোনো নিয়ম মানা হয় না। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, অসাধু কর্মকর্তা, অসাধু ডিলার এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল বিভাগের যোগসাজশেই এই ধরনের অপকর্ম চলছে। তারা আর্থিক লেনদেনের মাধ্যমে এসব অবৈধ কারখানাকে সুরক্ষা দিচ্ছেন। তাই স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জেনেও নীরব ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কৃষকরা আরও ক্ষতির মুখে পড়বে এবং দেশের কৃষি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে, স্থানীয় প্রশাসনের উচিত এসব অবৈধ কারখানা বন্ধ করে দোষীদের আইনের আওতায় এনে রাজস্ব ফাঁকি রোধে কাজ করা এবং জমির উর্বরতা ঠিক রেখে ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

এমএসএম / এমএসএম

নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২

চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক

স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা

পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

​রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা