ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুর তহ-বাজার ব্যবসায়ী সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ১২:১৪

রবিবার (১০ আগস্ট) মেহেরপুর বড়বাজারের অফিস কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মেহেরপুর তহ-বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৩০ জন, যার মধ্যে ৬০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ আলীবদ্দীন ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান (বাইসাইকেল প্রতীক) ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু হানিফ (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ২১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আলাল মালিথা (মাছ প্রতীক) ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সফিকুল ইসলাম সফিক (ফুটবল প্রতীক) পেয়েছেন ২৭৩ ভোট। অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন— সিনিয়র সহ-সভাপতি আল আমিন (হরিণ প্রতীক) ৩৮৬ ভোট, সহ-সভাপতি মোঃ শামীম হাবিব (ট্রাক প্রতীক) ৩৬৯ ভোট, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ লিটন মিয়া (উড়োজাহাজ প্রতীক) ২৭৭ ভোট, অর্থ সম্পাদক মোঃ আঃ মতিন (হাতি প্রতীক) ৩১৭ ভোট, দপ্তর সম্পাদক মোঃ ফেরদৌস আলী (কুলা প্রতীক) ৩২০ ভোট, ক্রীড়া সম্পাদক মোঃ আলাহামদো (খেজুর গাছ প্রতীক) ৩২৪ ভোট। এছাড়া যুগ্ম সম্পাদক মোঃ সাহেব আলী এবং চারজন নির্বাহী সদস্য মোঃ ইউনুচ আলী, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, এবং মোঃ স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ