ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে আগাম রূপবান জাতের শিম চাষ করে হাসি ফুটেছে কৃষকদের মুখে


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২১ বিকাল ৫:২

শিম শীতকালীন সবজি হলেও সীতাকুণ্ডে মাঠে মাঠে দেখা মিলছে আগাম রূপবান জাতের শিম। বারোমাসি আগাম লাগানো শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। চট্টগ্রামের  সীতাকুণ্ড উপজেলার বিস্তীর্ণ জমিতে চাষ করা হয়েছে আগাম প্রজাতির রূপবান শিম। এসব আগাম শিম বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  ভালো দাম পাওয়ার কৃষকের মুখে ফুটেছে হাসি।

সীতাকুণ্ড  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২০ হেক্টর জমিতে দুই শতাধিক চাষি আগাম শিম চাষ করেছেন। উটজেলার টেরিয়াল, সৈয়দপুর ও কুমিরা কুমিরা সহ প্রায় প্রতিটি এলাকায় এই শিমের আবাদ হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর এলাকায় মাঠের পর মাঠ জুড়ে শিম আর শিম। স্থানীয় গ্রামের শিমচাষি ইব্রাহিম জানান, তিনি দেড় বিঘা জমিতে আগাম রূপবান জাতের লাল শিম লাগিয়েছেন। তার সার, সেচ, কীটনাশক, বাঁশের চটি ও পরিচর্যা বাবদ খরচ হয়েছে ২৫ হাজার টাকা। ইতোমধ্যে তিনি দু’দফায় পাঁচ হাজার টাকার শিমও বিক্রি করেছেন। প্রথম দফায় ৮৫ টাকা ও দ্বিতীয় দফায় ৯০ টাকা কেজিদরে বিক্রি করেছেন। অবশ্য খুচরা বিক্রেতারা ক্রেতাদের বাজারে  ১০০ থেকে ১২০ টাকা কেজিদরে শিম বিক্রি করছেন। তিনি আরও জানান, আগাম লাগানো এ শিম গাছ থেকে ছয় মাস পর্যন্ত শিম পাওয়া যাবে। ছয় মাসে তিনি ৫০ থেকে ৬০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। অবশ্য বাজার ভালো থাকলে অনেক সময় লাখ টাকার শিম বিক্রি হওয়ার সম্ভাবনা বলে জানান  তিনি। 

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা রঘু নাথ নাহা বলেন, সীতাকুণ্ড  উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আগাম জাতের শিমের চাষ বেশি হয়েছে। এই এলাকায় শতাধিক কৃষক আগাম জাতের শিমের চাষ করেছেন। সীতাকুণ্ড বিভিন্ন এলাকায় এই রূপবান বেশি উৎপাদন হচ্ছে। মৌসুমের শিম কেজি প্রতি ৩০-৪০ টাকা, কিন্তু রূপবান কেজি প্রতি ১১০-১২০ টাকা পর্যন্ত ভালো দামে বিক্রি হচ্ছে। এত কৃষকরা অনেক লাভবান। এবং এই শিম যেন দেশের সব জেলায় চাষ করা যায় সে লক্ষে এই শিমের বীজ নিয়ে  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা চলতেছে। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ