টুঙ্গিপাড়ায় ৫ দিনব্যাপী TCV টিকাদান ক্যাম্পেইন ২০২৫ ওরিয়েন্টেশন শুরু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২৫ সালের TCV (Typhoid Conjugate Vaccine) টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পূজারি এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. তাসলিমা রহমান TCV টিকার গুরুত্ব ও টিকা প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, প্রথম পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে-৯ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া হবে, এবং দ্বিতীয় পর্যায়ে ৯ মাস থেকে ১৪ বছর বয়সী স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে।
এছাড়া, জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করার সুযোগ রয়েছে। নিবন্ধন করতে এই লিংকে https://vaxepi.gov.bd/registration/tcvযেতে হবে। জন্ম নিবন্ধন সনদ থাকলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৮ দিনব্যাপী উপজেলায় এ টিকাদান কর্মসূচি শুরু হবে।
উল্লেখ্য, এই ওরিয়েন্টেশন কর্মশালা আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ