তারাগঞ্জে - ২ হত্যাকাণ্ড, লাশ রেখে সড়ক অবরোধ
রংপুরের তারাগঞ্জে রূপলাল ও প্রদীপ নামে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রংপুর-সৈয়দপুর মহাসড়কে নিহতদের লাশ রেখে সড়ক অবরোধ করে স্বজন ও স্থানীয়রা। এর ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর সঙ্গে সংহতি জানিয়ে বেলতলী ব্যবসায়ী সমিতি ও তারাগঞ্জ বাজার কমিটির সদস্যরাও অবরোধে যোগ দেন। নিহত রূপলালের আত্মীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট জিকরিয়ার বটতলায় কিছু যুবক পরিকল্পিতভাবে রূপলাল ও তার ভাগ্নে জামাই প্রদীপ দাসকে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই রূপলাল নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রদীপ মারা যান। এই ঘটনায় নিহতের পরিবার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। অবরোধ চলাকালে দেড় ঘণ্টা পর তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। এলাকাবাসী রূপলালকে একজন নিরীহ ও শান্তিপ্রিয় ব্যক্তি উল্লেখ করে বলেন, তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা মানুষরূপী হায়েনা।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু