ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৩:৩৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে “রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে ট্রান্সপ্লান্টার ২৫ টি, রিপার ২৫ টি এবং পাওয়ার স্প্রেয়ার ২৫ টি রয়েছে। কৃষি অফিস সূত্রে, যার মূল্য প্রায় ২ কোটি টাকা।

সোমবার (১১ আগষ্ট) দুপুর ১২ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারিভাবে এসব কৃষি যন্ত্রপাতি প্রদানের উদ্দেশ্য ও সেগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 

ইউএনও তার বক্তব্যে সরকারের বিনামূল্যে দেয়া এসব যন্ত্রপাতির সর্বোচ্চ ও সঠিক ব্যবহার করার জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। এইসাথে তিনি এসব আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের আহবান জানান। 

আরও বক্তব্য দেন- জেলা কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ও পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে কৃষির প্রতি আমাদের সবার বিশেষ নজর দিয়ে কৃষি উৎপাদন করতে সচেষ্ট হওয়ার আহবান জানান।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা