মাগুরায় বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে আটটি গ্রামের ফসলি জমি
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাগুরা সদর উপজেলার লাঘবদাড় ইউনিয়নের পাটকেল বাড়ি, কুশা বাড়িয়া, কালিশংকরপুর , মাঝাইল, বেরইল সহ আটটি গ্রামের সদ্য রোপণ করা আমন ধানের চারা ডুবে গিয়েছে। স্থানীয়রা বলছেন ,বৃষ্টির পানিতেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাশের ফটকি নদীর পানি আর ফসলি জমির পানি এক হয়ে যাবার কারণে পানি বের হতে পারছে না। যার কারণেই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ কৃষকদের। তবে পানি কমতে শুরু করেছে ১৫ দিনের মধ্যে পানি কমে গেলে সরকার থেকে কিছু বিজ ও সার পেলে কৃষকেরা নতুন করে চাষাবাদ করতে পারবে।
৬ নং রাঘবদাড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন,২৫০ একর জমি বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে, আমরা কৃষকদের সাথে সর্বদা যোগাযোগ করছি, পানি কমে গেলে সরকার থেকে সার বা বীজ পেলে আমরা তাদের মাঝে বিতরণ করব।
কৃষি অফিসার মোঃ তোজাম্মেল হক বলেন, আমরা ইতিমধ্যে বিনামূল্যে ৫০০ কেজি বীজ কৃষকদের মাঝে বিতরণ করেছি এবং শুকনা বীজতলা তৈরি করতে ও ট্রেতে চারা উৎপাদন করতে তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে পানি কমে যাওয়ার সাথে সাথে আমন ধানটি রোপন করতে পারে। এ কৃষি কর্মকর্তা আরো বলেন, আমরা আরো কিছু বীজ সংগ্রহ করেছি সেগুলো তালিকা করে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন,পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু সুইজগেট খুলে দিয়েছি এবং সেচের মাধ্যমে কিভাবে পানি নিষ্কাশন করা যেতে পারে সে চেষ্টাও অব্যাহত রয়েছে। আমরা সর্বদা কৃষকদের পাশে আছি।
এমএসএম / এমএসএম
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত