রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ শিক্ষার্থীর মাঝে ডিও লেটার প্রদান
কৃতি শিক্ষার্থীদের মাঝে রাঙামাটি জেলা প্রশাসক ডিও লেটার প্রদান করেছেন। ২০২৫ সালে এসএসসি, ভোকেশনাল, দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে এ ডিও লেটার নিজ হাতে প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
সোমবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিও লেটার উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
অনুষ্ঠানে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে এই ডিও লেটার তোমাদের মেধা, অধ্যাবসায়, পরিশ্রম স্বপ্নের স্বীকৃতি। যা তোমরা ভবিষ্যত জীবনে চলার অনুপ্রেরণা। তোমরা নিজেরা আলোকিত হবে দেশেকেও আলোকিত করবে। জীবনে লক্ষ্য অর্জন করতে হলে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
এবছর ২০২৫ সালে রাঙ্গামাটি জেলায় এস এস সি পরীক্ষায় ৭,৭৩৭ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ভোকেশনাল পরীক্ষায় ৮০৭ জন, দাখিল পরীক্ষায় ৫৬৬ জন শিক্ষার্থী অংশ নেন।
জেলায় জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন। সদর উপজেলায় ১৩০ জন। আজকের অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীকে ডিও লেটার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন