সীতাকুণ্ড জামায়াতে ইসলামী যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১০ আগস্ট ) সীতাকুণ্ড ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও জামায়াতে ইসলামী যুব বিভাগ ও জামায়ত নেতৃবৃন্দের উপস্থিতে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি ছিলেন, উক্ত কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি, উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, যুব জামায়াতের সভাপতি শামসুল হুদা, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, কলেজ শিবির সভাপতি শাহাদাত হোসাইন শাকিলসহ প্রমুখ।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশ, জীবন ও ভবিষ্যৎ রক্ষার অপরিহার্য উপাদান। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং লালন করে, তবে পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানো সম্ভব হবে।”
এসময় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে সক্রিয়ভাবে সবুজায়ন আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন,গাছ শুধু অক্সিজেন দেয় না, বরং মাটি, পানি ও জীববৈচিত্র্য রক্ষায়ও অমূল্য অবদান রাখে।
অনুষ্ঠানের শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচির মাধ্যমে এলাকার জনসাধারণকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও সারাদেশে উপজেলাগুলোতে সকল যুব জামায়াত নেতা ও কর্মীরা অন্তত দুইটি করে গাছ রোপণ করবেন এবং জনসাধারণকেও বছরের এই অনুকূল সময়ে গাছ লাগানোর আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস