ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ত্রিশালে ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১:৫৭

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশা নগর গ্রামের ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর, জোরপূর্বক দখল ও  হত্যার হুমকি দিয়েছে একটি জমি দখলকারী মহল। এ ব্যাপারে ভোক্তভোগী ওমান প্রবাসী খোকন বাদী হয়ে সোমবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবেশী এক প্রভাবশালী ক্ষমতার অপব্যবহার করে দখলবাজির মাধ্যমে অন্যের জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে। এ ঘটনায় বাধা দিলে ভূমি দখলবাজ সাঙ্গপাঙ্গরা জমির মালিক ও স্বজনদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে ।

এ বিষয়ে গতকাল দুপুরে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী খোকন মিয়া। অভিযোগ উঠছে,  ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের প্রভাবশালী একটি চক্র জমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে। কোনো কাগজপত্র ছাড়াই জমি দখল করে নিচ্ছে। নিজেদের অপকর্ম আরো শক্তিশালী করতে দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে দখল করেছে কুর্শানগর এর  মৃত সাহেদ আলী ভূমিদস্যু ছেলে  আশ্রাব আলী (৫৮), ও শামছুল হক (৫২), মোঃ মাসুদ (৩৫), মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিমা খাতুন (৫৫) গং। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর মৌজার জে,এল নং ৯০,খতিয়ান নং ১০৫, দাগ নং-৯৮৪ জমির পরিমাণ সাড়ে ১২  শতাংশ জমি পৈত্রিক সুত্রে পান এবং বাকী জমি সাবকাওলা দলিল মূলে কিনেন  এবং জমির মালিকানা  সুত্রে জমির সীমানা নির্ধারন করে তাতে পিলার দিয়ে কাটা তারের বেড়া দেন ।  কিন্তু পাশের বাড়ির আশ্রাব আলী (৫৮), শামছুল হক (৫২), মাসুদ (৩৫),মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিম খাতুন (৫৫) রোববার দা বল্লম নিয়ে প্রবাসী খোকন মিয়াকে দাওয়া করে ঘরের ভিতর মেওে ফেলার হুমকি দিয়ে  আটকে রেেেখ  জমিতে দেয়া খুঁটি  তারের বাউন্ডারি সীমানা প্রাচীর ভাংচুর করে।

স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, আমি কিছুদিন আগে শুনেছি এই জমি ওমান প্রবাসী খোকন মিয়া কিনেছে। পরে সে জমি মেপে সীমানা প্রাচীর নির্ধারণ করে পাকা ফিলার ও জিআই তারের বেরা দেয়। কিন্তু আশ্রাব আলীরা তা ভাংচুর করে এবং জমি দখল নেওয়ার চেষ্টা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আরেক স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গতকাল রোববার  বিকালে তারা জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এটা ঠিক হয়নি।

সরেজমিনে দেখা গেছে, দলিলপত্র যাচাই করে ওমান  প্রবাসী খোকন মিয়ার কাগজপত্র সঠিক পাওয়া যায়।  স্থানীয় সালিশে ওই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও ভূমিদস্যু আশ্রাব আলীরা প্রভাব খাটিয়ে  কোনো তোয়াক্কা করছে না।

ওমান প্রবাসী খোকন মিয়া বলেন, আমি ছুটে এসে এ জমি কিনেছি আমার নামেই জমি দলিল ও খাজনা খারিজ হয়েছে। অথচ আশ্রাব আলীরা আমার জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এবং আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই।

এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত