আন্তর্জাতিক যুব দিবসে তিনজন পেল সফল সম্মাননা
‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য কে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে তিনজনকে সফলতার সম্মাননা ও ১৯ উদ্যোক্তগে প্রদান করা হয়েছে ঋন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান, চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
তিনি বলেন, প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপক ভাবে। এই সুযোগ গ্রহন করে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকল্প প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার সফল আতœকর্মী হিসেবে ফাহাদুল ইসলাম, সফল উদ্যোক্তা হিসেবে দিলরুবা আক্তার ও সফল সংগঠক হিসেবে সিরাজুল ইসলাম কিরণ কে সম্মাননা প্রদান করা হয় এবং ১৯জন উদ্যোক্তার মাঝে ১৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার