ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা ফয়সাল শেখ গ্রেপ্তার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ২:৩৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ৩ ধারায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ ফয়সাল শেখ। তিনি পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।

পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিঙ্গিপাড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মনির হোসেন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলমের নির্দেশে গঠিত পুলিশের একটি চৌকস দল।

ফয়সাল শেখের পিতা মৃত শেখ লুৎফর রহমান পাটগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই আকরাম হোসেন জানান, এই মামলা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৩ ধারা অনুসারে দায়ের করা হয়েছে, যা সাধারণত রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত হয়।

পুলিশ জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মামলাটি গত ২২ জুলাই ২০২৫ তারিখে টুঙ্গিপাড়া থানায় নথিভুক্ত হয়। একই মামলায় আরও একজন আসামি সোহেলকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে ফয়সাল শেখের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার সমর্থকরা দাবি করেছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার। তাদের মতে, জনপ্রিয়তাকে খাটো করতে পরিকল্পিতভাবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় কিছু বাসিন্দা বলছেন, আইন অনুযায়ী তদন্ত হোক এবং আদালতের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসুক।

গ্রেপ্তারের ঘটনায় টুঙ্গিপাড়ার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষে সবকিছু স্পষ্ট হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত