ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াগাতীতে অধ্যাপক নাগিবের উদ্যোগে বিএনপি কার্যালয় উদ্বোধন


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৩:৪৪

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নড়াগাতী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেনের উদ্যোগে সোমবার বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো: ওদুদ মোল্লা। এসময় নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন জানান, “নড়াগাতী বাজারে বিএনপির নতুন অফিস উদ্বোধনের ফলে সংগঠনের ঐক্য ও শক্তিকে দৃঢ় করবে। এটি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি  জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে।বিএনপির একজন কর্মী হিসেবে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে অফিসটির কার্যক্রম চালু করা হয়েছে”।
কেন্দ্রীয় শ্রমিকদলের প্রয়াত যুগ্নসাধারন সম্পাদক বিএম বাকির হোসেনের ছোট ভাই অধ্যাপক নাগিব হোসেন আরো বলেন,তাঁর বড়ভাই বিএম বাকির হোসেন ছিলেন দলের একজন সাহসী ও অবিচল নেতা।দলের জন্য তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতায় বড়ভাই বাকির হোসেনের অসমাপ্ত কাজ সমাপ্তের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।প্রয়াত বিএম বাকির হোসেনের প্রাণপ্রিয় সংগঠন গনমানুষের দল বিএনপির রাজনীতিকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু