ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বটিয়াঘাটায় শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৮-৯-২০২১ রাত ৮:২৯

খুলনার বটিয়াঘাটায় শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত মামুন তেঁতুলতলা এলাকার বাবুল হাওলাদারের ছেলে। বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বটিয়াঘাটার জলমা রেলক্রসিংয়ের পাশে একটি স্থানে শালিস বৈঠক চলছিল। বৈঠকের একপর্যায়ে হট্টগোল হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার (২৪) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ম‍ৃতদেহ খুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 

এমএসএম / জামান

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক