ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে সিংগাইরে সাংবাদিক সংগঠনের মানববন্ধন


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ২:৫৬

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  একইসাথে সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার দাবি জানানো হয়।

 সিংগাইর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের  পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কের সিংগাইর উপজেলা প্রেসক্লাব চত্তরে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা। 

মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কালের কণ্ঠের মোবারক হোসেন। বক্তব্যে তিনি দেশের নির্যাতিত ও হত্যার শিকার হওয়া সকল গণমাধ্যমকর্মীদের বিচার দাবি করে বলেন,  গণমাধ্যম হলো দেশের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম হবে দেশের স্বার্থে জনকল্যাণে। এ জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে নামমাত্র বেতনে হাজার হাজার দেশ প্রেমিক সাংবাদিক। তাদের নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রেরই। গণমাধ্যম ধংস হলে দেশের জন্য মারাত্বক হুমকি হবে বলে তিনি মনে করেন।
 মানববন্ধনে উক্ত ক্লাবের সদস্য সচিব গ্লোবাল টিভির সুজন মোল্লা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার শিকার, নির্যাতন ও নিপীড়ন হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোনো সরকার। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। বক্তব্যে সবাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সদস্য সকালের সময়ের মিজানুর রহমান, বাংলা টিভির রেজাউল করিম, ৭১ টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আইপি টিভির আ: গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববণীরর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সাকিব হাসানসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত