ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরের মুজিবনগরে ৪ জনকে পুশইন করলো বিএসএফ


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ৪:২

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ১ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ মোট ৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার থেকে বুধবার (১৩) আগস্ট বেলা ১১ টার অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন-

তাহাজ্জেল হোসেন (৩৫) পিতা- মৃত মশিয়ার রহমান, যশোর কোতোয়ালি থানা, মনোয়ারা (৩৫) স্বামী-মহিদুল ইসলাম, সাতক্ষীরা শ্যামনগর থানা, সুলতা সরকার (৪২) স্বামী- হারান সরকার, সাতক্ষীরা কালিগঞ্জ থানা এবং তৃপ্তী বারুরী (৩৫) স্বামী-ধ্রুব বারুরীর, মাদারীপুর রাজৈর থানার।

এলাকাবাসী ও মুজিবনগর থানা পুলিশ জানিয়েছে, ভারতে তারা চিকিৎসা বা বিভিন্ন কারণে অনুপ্রবেশ করেছিল। আটককৃতরা ভারতে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করেছিল। আজ বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দারিয়াপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বলে জানা গেছে।

মিজানুর রহমান অফিসার ইনচার্জ মুজিবনগর থানা তিনি জানিয়েছেন যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ সকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ১ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ ৪ জনকে বাংলাদেশ সীমান্তের ভিতর ঠেলে দিয়েছে। আমরা তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ