ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ৪:২

নওগাঁর মান্দায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ করা হয়েছে। 
বুধবার বেলা সাড়ে ১০ টার সময় উপজেলার পরিষদের হলরুমে স্বল্পমূল্যে খাদ্যশস্য সরবরাহের লক্ষ্যে এ ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। 
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে  উন্মুক্ত লটারীর মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ২৮টি কেন্দ্রের জন্য ডিলার নিয়োগে ১৬৭ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে  যাচাই-বাছাই শেষে ৬৫টি আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়। ফলে বৈধ আবেদনকারী হিসাবে থাকে ১০২টি। এর মধ্যে ৪টি কেন্দ্রে একক আবেদন থাকায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ডিলার নিয়োগ দেওয়া হয়। বাকি ৯৮টি আবেদন থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২২টি কেন্দ্রে ডিলার চূড়ান্ত করা হয়।

তবে যোগ্য প্রার্থী না থাকায় ২টি কেন্দ্রে ডিলার নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

ডিলার নিয়োগ প্রক্রিয়া শেষে উপজেলার ১০ নং নুরুলাবাদ ইউনিয়নের এক ডিলার  বলেন উন্মুক্ত লটারির মাধ্যমে সুযোগ পাওয়ায় আমি খুবই আনন্দিত। কারণ উপজেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাব দিহিতার সহিত ডিলার প্রক্রিয়া কার্যক্রম  সম্পন্ন করেছেন এজন্য ধন্যবাদ জানাই।
লটারি অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২