শহিদুল হাসানের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বরিশালের বাকেরগঞ্জে ফার্মাসিস্ট শহিদুল হাসানের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গারুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব খান, মোঃ শহিদ মোল্লা, ক্বারী মোঃ শাহআলম, সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল, বিমল শীল, মোঃ দুলাল হাওলাদার, মোঃ জাহাঙ্গীর মল্লিক ও শামিম জোমাদ্দার।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ শহিদুল হাসান গত বছরের ৯ মার্চ অত্র কেন্দ্রে যোগদান করেন। তিনি যোগদান করার পূর্বে খয়রাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের সেবার মান খুবই খারাপ ছিল। অথচ তিনি এই কেন্দ্রে যোগদানের পর থেকে গারুড়িয়া ইউনিয়নের রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া এবং রোগীদের মাঝে নিয়মিত ঔষধ বিতরণ করছেন। অত্র উপস্বাস্থ্য কেন্দ্রে তিনি ছাড়া একজন স্টাফও নেই। তারপরেও তার চিকিৎসা সেবায় ইউনিয়নবাসী যথেষ্ট সন্তুষ্ট।
বক্তারা আরও বলেন, ফার্মাসিষ্ট শহিদুল হাসান যোগদানের এক বছর যেতে না যেতেই তাকে অত্র কেন্দ্র থেকে বদলি করা হলে ইউনিয়নবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। তাই রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য খয়রাবাদ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ শহিদুল হাসানের বদলি আদেশ স্থগিত করে তাকে পুনরায় বহাল করার দাবি জানাই। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও বক্তারা হুমকি দেয়। মানববন্ধন শেষে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের কাছে স্মারকলিপি প্রদান করেন সাধারণ জনগণ
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান