ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ২:২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকাসক্ত ছেলের হাতে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে হরিপুর  উপজেলার দেহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটক মাদকাসক্ত আনোয়ার হোসেন (৩৮) দেহট্র গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় পুলিশ আনোয়ারকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, হরিপুর উপজেলার দেহট্ট গ্রামের আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদকসেবন করেন এবং তার মা ও স্ত্রীর ওপর প্রায়ই শারীরিক-মানসিক নির্যাতন করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও মাদকসেবন করে বাসায় ফিরে আনোয়ার তার মা ও স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালান এবং টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

এ অবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে তার মা আনোয়ারা বেগম বাদি হয়ে হরিপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। পরে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনকে অর্থদন্ডসহ ৬ মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনের মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে অর্থদন্ডসহ ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। হরিপুর থানার ওসি আরো বলেন, আসামি আনোয়ার হোসেনকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা