সাতকানিয়া-ইউএনও'র' বহিষ্কারের পরেও যে কারণে বহাল নলুয়া ইউনিয়ন পরিষদের প্রাপ্ত দায়িত্ব
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোর জন্য ইউপি সদস্য মো:মিজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।
২৪শে জুলাই সাতকানিয়া উপজেলা প্রশাসনের ০০.২০.১৫৮২.০০১.২৭.০৫৩.২৫-৭৪৬ স্মারক মূলে সাবেক ইউএনও মিল্টন বিশ্বাস স্বাক্ষরিত পত্রমূলে অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমানকে গ্রাম আদালতের চেয়ারম্যান নিয়োগ করা হয়।
কিন্তু অনুসন্ধানে জানা যাচ্ছে, ২৪শে জুলাই মিজানুর রহমানকে প্রদানকৃত দায়িত্বে কথা এবং ২৪শে জুলাইয়ের প্রেরণকৃত স্মারকের চিঠি উল্লেখ না করে আবারো ১২ই আগস্ট একই ব্যক্তি মিজানুর রহমানকে পরিষদের দায়িত্ব দেয়া হয়েছে মর্মে ০০.২০.১৫৮২.০০১.২৭.০৫৩.২৫-৭৮৮ স্মারক মূলে আরো একটি পত্র প্রেরণ করা হয়।
কিন্তু রহস্যজনক কারণে ১৪ই আগস্ট ১২তারিখের পত্রটিকে বাতিল ঘোষনা করা হলেও বাতিল কৃত পত্রে ২৪শে জুলাই এ প্রেরিত চিঠির স্মারকের কথা উল্লেখ না থাকায়, ০০.২০.১৫৮২.০০১.২৭.০৫৩.২৫-৭৪৬ স্মারক মূলে মিজানুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বর্তমানেও বহাল।
এই বিষয়ে সাতকানিয়া উপজেলার ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বাতিলকৃত পত্রে স্মারকের কথা উল্লেখ করা হয়নি মর্মে স্বীকার করলেও তিনি গ্রাম আদালতের কথা উল্লেখ আছে বলে জানিয়েছেন।তিনি আরো বলেন তাকে(মিজানুর রহমানকে) চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়নি, ভোটার জন্ম নিবন্ধন এসবের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল।
এদিকে পূর্ববর্তী প্রেরিত চিঠির তারিখ, এবং স্মারকের কথা উল্লেখ করে ১৪ই আগস্টের অব্যহতি পত্রে অন্তর্ভুক্ত না হওয়ায় বহিস্কারের পরেও এখনো চেয়ারম্যান পদের দায়িত্বেই বহাল থেকে যায় ইউপি সদস্য মো: মিজানুর রহমান।
গ্রাম আদালতের বিধি মোতাবেক দায়িত্ব থেকে কি কারণে অব্যহতি প্রদান করা হবে তা জানতে চেয়ে শোকজ করার কথা থাকলেও নলুয়ার অব্যহতি প্রাপ্ত মিজানের ক্ষেত্রে তা করা হয়নি।
বিধিতে আরো আছে,ইউনিয়ন পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য যদি চেয়ারম্যান বা কোনো নির্দিষ্ট সদস্যের প্রতি অনাস্থা প্রকাশ করেন, তবে তাদের অপসারণের জন্য ভোট আহ্বান করা হয়। এই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলে অভিযুক্ত ব্যক্তি অপসারিত হওয়ার বিধান থাকলেও সেই পদ্ধতিকেও এখানে অনুসরণ করা হয়নি বরং গত ১৭ই জুলাই ইউনিয়ন পরিষদের সদস্যগণ সাবেক ইউএনও মিল্টন বিশ্বাস বরাবর মো: মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য লিখিত আবেদনের ভিত্তিতে সুপারিশ করেন।
এদিকে এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে,মিজান নলুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদের দায়িত্ব পাওয়ায় এলাকায় আবাল বৃদ্ধ বণিতা সকলেই খুশি এবং এলাকাবাসী সাতকানিয়া উপজেলা প্রশাসনকেও ধন্যবাদ জানান।
কিন্তু একটি পক্ষ তার এমন সফলতায় ও স্থানীয় জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য