ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বিএনপি নেতা ডা. ইকরামুল বারী টিপুর সংবর্ধনা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৪:৪

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী নওগাঁর মান্দা উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আয়োজক ও সংবর্ধনাদাতা ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপির অন্যতম সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার স্বপন, নওগাঁ জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, মান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিঞা এবং মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যাপক খালেনুর বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে ডা. ইকরামুল বারী টিপু কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং অভিভাবকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২