মেহেরপুর মুজিবনগর সীমান্তের ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
বৃহস্পতিবার (১৪) আগস্ট সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে মেইন পিলার ১০৫ এর নিকটে শূন্য লাইনে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটককৃত ব্যাক্তেরা হলেন ব্যক্তিরা হলেন-
আবু সাইদ (৪৫) পিতা-ওদুদ শেখ, তার স্ত্রী বিউটি বেগম (৪০), ছেলে সম্রাট (৭) ও মেয়ে শিমলা আক্তার (১১) ফরিদপুর ভাঙ্গা থানা, বদিরুজ্জামান (৩৯), তার স্ত্রী ডলি (৩৫), ফরিদপুর নগরকান্দা থানা, মেয়ে লামিয়া আক্তার (৬), ছেলে আলী আকবার (৪) ও মেয়ে ছাদিয়া আক্তার (১.৫)।
পতাকা বৈঠকে আলোচনার এক পর্যায়ে পূর্বে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এই ৯ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এসময় উভয় পক্ষের উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার আবুল বাশার এবং ভারতের হৃদয়পুর ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সজল কুমার গাঙ্গুয়া।
বিজিবি পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গিয়েছে যে, তারা বিভিন্ন সময় ভারতের অবৈধভাবে প্রবেশ করে উড়িষ্যা রাজ্যের বসবাস করছিল। পরে বিএসএফ তাদেরকে মুজিবনগরের স্বাধীনতা সড়ক দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেন। আটকৃত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।
মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন যে, আটকৃত ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান