নড়াইলে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বসুপাড়া গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী শেখ মিল্লাতের স্ত্রী নাসরিন সুলতানা কেয়ার বিরুদ্ধে স্বামীর দেয়া নগদ টাকা, স্বর্ণালংকার, জমিজমা ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল হাতিয়ে নিয়ে প্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে প্রবাসী শেখ মিল্লাতের পক্ষে তার বড় ভাই মহব্বত শেখ লিংকন বসুপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।এ সময় পরিবারের নারী-পুরুষ সদস্য ও প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহব্বত হোসেন লিংকন বলেন, প্রায় ২০ বছর পূর্বে তার ছোট ভাই মিল্লাতের সাথে নড়াইল পৌরসভাধীন বাগবাড়ি এলাকার আজিজার রহমানের মেয়ে নাসরিন সুলতানা কেয়ার বিয়ে হয়।তার ভাই মিল্লাত ১৪ বছর ধরে সিঙ্গাপুরে অবস্থানের সুবাদে স্ত্রী নারগিস সুলতানা কেয়া বেপরোয়া জীবন যাপন শুরু করেন।বছর দুয়েক পূর্বে তাদের দুই মেয়ে নিয়ে নড়াইল শহরে ভাড়া বাড়িতে চলে যায়। কেয়ার বেপরোয়া-উচ্ছৃংখল চলাফেরার কারণে তাদের দাম্পত্য জীবনে প্রায় সময় ঝগড়া-কলহ লেগে থাকে।এমনকি আমার বৃদ্ধ বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে মারমুখি আচরণ অব্যাহতভাবে করতে থাকে কেয়া। এক পর্যায়ে মিল্লাতের স্ত্রী তাদের ভাড়া বাসার যাবতীয় মালামাল, স্বামীর দেয়া নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দুই মেয়েসহ বাবার বাড়ি চলে যায়। এমনকি মিল্লাতের টাকা দিয়ে কেয়ার নামে কেনা ১৯ শতাংশ জমি ফেরত দিতে অস্বীকার করে মিল্লাতের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করে দেয়। এছাড়া মিল্লাত ও আমাদের পরিবারের সদস্যদের নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে হয়রানি করতে থাকে।আমার বৃদ্ধ পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের একাধিকবার অপমান অপদস্ত করেছে কেয়া।মিল্লাতের স্ত্রীর দূর্ব্যবহার ও অসাদচারনে আমাদের গোটা পরিবারে অশান্তি বিরাজ করছে। সংবাদ সম্মেলনে মিল্লাতের টাকা দিয়ে কিনে দেয়া জমি, স্বর্ণালংকার, মালামালসহ তার দুই মেয়েকে ফেরত প্রদানের এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
মিল্লাতের স্ত্রী নারগিস সুলতানা কেয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আমাকে একাধিকবার নির্যাতন করে দুই শিশু সন্তানসহ আমাকে ঘরছাড়া করেছে।তার স্বামী মিল্লাত দ্বিতীয় বিয়ে করে ভরণপোষণ পাঠানো বন্ধ করে দেয়ায় সংসারের খরচ চালাতে না পেরে তিনি ভাড়া বাড়ি ছেড়ে দুই শিশুকন্যকে নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার