সমর্থকদের উদ্দেশ্যে শেখ সাদীর খোলা চিঠি
বিশ্বের অনেক বিখ্যাত উক্তিতেই বলা আছে, সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ এমনকি বিশ্বও বদলে যেতে পারে। খোকসা-কুমারখালীতেও শেখ সাদী তার সঠিক নেতৃত্বের কারণে গণমানুষের নেতায় পরিণত হয়েছেন। তিনি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে খোকসা-কুমারখালীকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। তার অক্লান্ত পরিশ্রম ও উন্নয়নমূলক কাজের জন্য তিনি সবার কাছে 'স্বপ্নবাজ নেতা' হিসেবে খ্যাতি পেয়েছেন। তিনি তরুণদেরকে স্বপ্ন দেখতে শেখান এবং স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রমের নির্দেশনা দেন। একজন স্বনামধন্য শিল্পপতি হয়েও তিনি রাজনীতিতে এসেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য।
সম্প্রতি তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কুমারখালী-খোকসার জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পোস্ট করেন। সেই চিঠিতে তিনি বলেন, "ধন-সম্পদ, ক্ষমতা কিংবা প্রভাব-প্রতিপত্তি সবই ক্ষণস্থায়ী মরীচিকা। যা চিরস্থায়ী, যা অম্লান—তা হলো মানুষের অকৃত্রিম ভালোবাসা, অবিচল আস্থা ও সম্মান। এগুলোই ব্যক্তি ও রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ অর্জন। এটাই রাজনীতির সর্বোচ্চ পুরস্কার এবং নেতৃত্বের সত্যিকারের গৌরব।"
তিনি আরও বলেন, "আসুন, হৃদয়ে হৃদয় মেলাই, হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলিয়ে চলি। ভেঙে ফেলি বিভেদের দেয়াল, নিভিয়ে দেই ক্রোধ ও হিংসার অগ্নি। পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন—প্রতিটি প্রান্তরে জ্বলে উঠুক ঐক্যের আলোকদীপ। আমরা মিলিত প্রয়াসে গড়ে তুলব উন্নয়নের অনন্য দৃষ্টান্ত, যেখানে কুমারখালী-খোকসা হবে সমগ্র বাংলাদেশের রোল মডেল। নতুন বাংলাদেশে, নতুন সংকল্পে, মানুষের পাশে, মানুষের স্বপ্নের সাথেই দাঁড়াব আমরা।"
তিনি মানবতা ও মানবাধিকার বিকাশের অঙ্গীকার করেন এবং নির্যাতিত, অবহেলিত মানুষের মুক্তির গান গাওয়ার কথা বলেন। শেখ সাদীর এই আহ্বান কুষ্টিয়ার রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সাধারণ মানুষের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা