কুমিল্লা-১ আসনে তিতাস উপজেলা পুনর্বহালের দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ সংসদীয় আসনে দাউদকান্দির সাথে তিতাস উপজেলাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখা। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাইফী, তিতাস উপজেলা সভাপতি মাওলানা নূরুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন পূর্বনির্ধারিত থাকলেও সরকার তিতাস উপজেলাকে কুমিল্লা-২ (হোমনা)-এর সাথে এবং মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ (দাউদকান্দি)-এর সাথে সংযুক্ত করেছে।" তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয়। মেঘনা উপজেলার সাথে দাউদকান্দির কোনো সড়ক যোগাযোগ নেই। তিনি ভোটার সংখ্যার ভারসাম্য, উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিতাস উপজেলাকে কুমিল্লা-১ আসনে পুনর্বহাল করার দাবি জানান। তিনি দেশ ও জনগণের স্বার্থে দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ