ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

"ছাত্রলীগ নয়, আমি ছাত্রদলের কর্মী" টুঙ্গিপাড়ায় রায়হান হাবিবের সংবাদ সম্মেলন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:৮

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রায়হান হাবিব তাঁর বিরুদ্ধে অনলাইনে চালানো মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৩ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটিকে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা বলে উল্লেখ করেন।

রায়হান হাবিব জানান, অনলাইন মাধ্যমে তিনি জানতে পারেন—২০১৯ সালের ২৬ জুলাই ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের কমিটিতে “ইয়েন মুন্সী” নামে উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর নাম ব্যবহার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে কখনো অবগত ছিলেন না এবং তাঁর জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও জন্মনিবন্ধনে তাঁর নাম রায়হান হাবিব।

তিনি বলেন, “যদি আমি ওই ছাত্রলীগ কমিটির সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে আমার আসল নামই ব্যবহার হতো। রাজনৈতিক দলে যোগ দিতে হলে বায়োডাটা দিতে হয়। যারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তারা অনুগ্রহ করে আমার দাখিল করা বায়োডাটা দেখাক।”

রায়হান হাবিব দাবি করেন, তিনি কখনো ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন না। বর্তমান পৌর ছাত্রদলই তাঁর একমাত্র রাজনৈতিক ঠিকানা। তিনি বলেন, “ইয়েন মুন্সী নামে আমার কোনো কাগজপত্র নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন সৈনিক। তাই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনের শেষে তিনি দেশপ্রেমের স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন— “বাংলাদেশ জিন্দাবাদ।”

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত