ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নড়াইলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার: 'পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ'


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৩৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশের জনগণ এই পদ্ধতি গ্রহণ করবে। তার মতে, পিআর পদ্ধতির নির্বাচনে পেশিশক্তি, কালো টাকার প্রভাব এবং মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে, যেখানে একজন রাষ্ট্রপতির ভোটের যেমন মূল্যায়ন হবে, তেমনি একজন রিকশাওয়ালার ভোটের মূল্যায়নও একই হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে একটি মানসম্মত সংসদ তৈরি হবে।

তিনি জানান, জামায়াতে ইসলামী নতুন করে পিআর পদ্ধতির দাবি জানাচ্ছে না। তাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গিয়েছিলেন—একটি তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। তিনি বলেন, যেমন বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে বলেও তিনি উল্লেখ করেন।

পিআর পদ্ধতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যখন তত্ত্বাবধায়ক পদ্ধতির দাবি তোলা হয়েছিল, তখন অনেকেই তা মানতে চাননি। কিন্তু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেই পদ্ধতির অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী সংসদ নির্বাচনেও পিআর পদ্ধতি চালু হবে।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, সাবেক জেলা আমির মির্জা আশেক এলাহী, জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, এবং সেক্রেটারি মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম