মাগুরা কলেজ রোডের পাশে বোমাসদৃশ বস্তু দেখে দোকানী ও পথচারীদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে
মাগুরা শহরের কলেজ রোড এলাকায় সরকারি কলেজের সামনে সড়কের পাশে তিনটি লাল টেপ মোড়ানো বোমা আকৃতির বস্তু দেখে দোকানী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি যে, কারা এগুলো ফেলে রেখে গিয়েছে ।পুলিশ বলছে, বোমা না ককটেল, তা বিশেষজ্ঞরা না এলে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
স্থানীয় দোকানিরা জানিয়েছেন, তাঁরা সকালে দোকান খোলার পর এগুলো দেখতে পেয়েছেন। দোকানিরা জানান, এগুলো দেখে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, বোমা বা ককটেল হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বস্তুগুলো নিরাপদভাবে সরাবে। মাগুরা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি পরিদর্শন করে তারা চলে যান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলে ওসি জানান।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন