ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পুরান ঢাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৩৯

আজ সকাল ৯টায় রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের পাশে শনি মন্দির সংলগ্ন ঢাকা আইনজীবী সমিতির বারের সামনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক এবং ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের পক্ষ থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চক্ষু, প্রসূতি স্ত্রী, নাক-কান-গলা, অর্থোপেডিক, নবজাতক-শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, পেইন ক্লিনিক ও অ্যানেস্থেসিয়া, এবং প্লাস্টিক সার্জারি বিভাগসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় তিন থেকে চারশো রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভেচ্ছা বক্তব্যে মীর নেওয়াজ আলী নেওয়াজ আগামী নির্বাচনে তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা থাকবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নয়, জনগণই তাদের প্রতিহত করবে। তিনি বলেন, দেশের মানুষ ১৬ বছর ধরে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা যেন অত্র এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। তিনি আরও আশা প্রকাশ করেন যে বিএনপি প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। মীর নেওয়াজ আলী নেওয়াজ এলাকার জনগণকে আশ্বস্ত করে বলেন যে তিনি সব সময় তাদের পাশে থাকবেন এবং যেকোনো সামাজিক উন্নয়নমূলক কাজে তাদের সহায়তা করবেন। তিনি এলাকাবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পটি তত্ত্বাবধানে পরিচালনা করেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, ছাত্রদল কোতোয়ালি থানা’র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ সাহাবুদ্দিন, লালবাগ থানা বিএনপি নেতা আরমান হোসেন বাদল সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান