ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

সাংবাদিক হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে আশুলিয়ায় সাংবা‌দিক‌দের বিক্ষোভ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৪৪

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা, আশুলিয়ায় ৭১ টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে সাভার উপজেলা সাংবাদিক সমিতি ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে, আশুলিয়ায় জাহিদুল ইসলাম অনিকের ওপর যারা হামলা চালিয়েছে তারা সমাজের শত্রু। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের হত্যা এবং এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানাই।

বক্তারা আরও বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অনিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন চলছে, তা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আমলের সংস্কৃতি আমরা আর দেখতে চাই না। যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
এ জন্য গণমাধ্যমকর্মীদের আরো ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংহতি প্রকাশ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হান্নান বলেন, আমরা সংবাদ কর্মীদের পাশে সবসময় রয়েছি। সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। তারাই আমাদের ভাই। সাংবাদিক পুলিশ সবসময় এক সাথে পথ চলতে হয়। তবে আমাদের অন্যায় কিছু পেলে আমাদের সাথে সাথে ধরিয়ে দিবেন। সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুত চার্জশিট দিয়ে অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহবায়ক সোহেল রানা বলেন, আমরা সবার কথা বলি। অথচ আমাদের কথা বলার কেউ নেই। এরপরও
আমাদের দুর্বল ভাববেন না। সাংবাদিক সমাজ জেগে উঠলে হত্যাকারী, নির্যাতনকারী, হামলাকারীরা কেউ টিকে থাকতে পারবেন না।

তিনি, আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের এবং অনিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানি‌য়ে ব‌লেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। সাংবাদিকদের রক্ত আমরা আর বৃথা যেতে দেব না।
দৈনিক সকালের সময়ের সহ সম্পাদক ইমাম হোসেন বলেন, সাংবা‌দিকরা ইদানিং সাংবাদিক হত্যা, হত্যার পরিকল্পনা ও হত্যার চেষ্টা নিয়ে মানববন্ধন করে দোষীদের বিচার দাবী করছে  অথচ সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের এই মর্যাদা রক্ষা করতে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা খুবই জরুরী বলে মনে করেন।

আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম সৌরভ বলেন, অনিকের ওপর হামলা, আসাদুজ্জামান তুহিনকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সাধারণ সম্পাদক সাকিব আসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের পেছনে কাদের মদদ রয়েছে তা খতিয়ে দেখা দরকার। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

এ কর্মসূচিতে সাভার উপজেলা সাংবাদিক সমিতি ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এমএসএম / এমএসএম

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭