রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে দেশি মাছ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং পুকুরে লিটার (মুরগির বিষ্ঠা) ব্যবহার না করার জন্য মৎসচাষীদের দৃষ্টি আকর্ষণ করেন। এইসাথে তিনি তাদের চায়না জুয়ারি জাল (কারেন্ট জাল) ব্যাবহার না করার কথা বলেন। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি'র সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মৎস্যচাষী এ জেড আবু সুলতান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ৩ জন মৎস্যচাষীকে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা