কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দীপা রানী বিশ্বাস। এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, প্রেসক্লাব কাউনিয়া'র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন জামায়তের সভাপতি আব্দুর রহিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর, মসজীবি সমিতির সভাপতি ভোলারাম দাশ প্রমূখ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার