টুঙ্গিপাড়ায় নিজস্ব ভবন ছাড়া নির্বাচন অফিস, নাগরিক সেবায় ভোগান্তি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচন অফিস দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে সীমিত জায়গা, জটিল যাতায়াত ও অনুপযোগী পরিবেশে জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২০১৯ সালে পুরাতন ভবন ভেঙে ফেলার পর থেকে নির্বাচন অফিসটি উপজেলা পরিষদ ভবন থেকে প্রায় ৬০০ মিটার দূরে এক ব্যক্তির তিনতলা বাসার নিচতলায় ভাড়া নিয়ে চলছে। দুইটি ছোট রুম আর একটি বারান্দায় জনসেবা পরিচালনা করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা ভোটাররা দুর্ভোগ পোহাচ্ছেন।
নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ থাকলেও নানা জটিলতায় কাজ শুরু হয়নি। ফলে জেলার অন্য উপজেলার তুলনায় পিছিয়ে পড়ছে টুঙ্গিপাড়া নির্বাচন অফিস।
নবাগত উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন অর রশিদ বলেন, “গুরুত্বপূর্ণ দপ্তর হওয়া সত্ত্বেও নির্বাচন অফিস ভাড়াটিয়া বাসায় পরিচালিত হচ্ছে। অনেক সময় সেবা নিতে আসা মানুষ অফিস খুঁজে পেতেই বিপাকে পড়েন। নিরপেক্ষ ও নির্দলীয় এই দপ্তরের নিজস্ব ভবন অত্যন্ত জরুরি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, আপাতত সরকারি কোনো ভবনে নির্বাচন অফিস স্থানান্তরের চেষ্টা চলছে। পাশাপাশি নিজস্ব ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কার্যকর পদক্ষেপ না নিলে টুঙ্গিপাড়ায় ভোটার সেবা ও নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ