ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় সরকারি কর্মচারি কাকন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ২:৫২

নেত্রকোণার পূর্বধলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকন আহমেদ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ১৫ গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া,ভোগী,কাইলাটি,ঢুপিরকান্দা,শালদীঘাসহ ১৫ গ্রামের নারী-পুরুষ এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন,কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি,সালমান রহমান পল্লব,জাহাঙ্গীর আলম রুবেল,মাসুদ কবির মামুম,মনোয়ার হোসেন সোয়েল,আবুল হাসিম,অধ্যক্ষ আঃ রহিমসহ অন্যরা।

বক্তারা বলেন,১২ দিন আগে এই হত্যাকান্ড সংগঠিত হলেও ১৫ জন আসামীর মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামীদের লোকজন কাকনের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিম্চিতের দাবি জানান তারা।

নিহত কাকন আহমেদ পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ আগষ্ট দিবাগত রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম,পরিচয় বলে যান। হত্যা ঘটনার ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫জনকে আসামী করে কাকনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান